প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৪:৩৯ (মঙ্গলবার)
সিলেটে ই য়া বা কারবারি রুমিন কা রা গা রে

সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদকে (৩০) গ্রেফতার করেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত রুমিনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে রোববার (১২ জুলাই) রাতে উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত রুমিন আহমদ উপজেলার বগাবিল (পাখিবিল) এলাকার বাসিন্দা। তিনি মো. আজিজুল হকের ছেলে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সিলেটভিউ২৪ডটকম/জে/পিটি