প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ২০:৪৬ (মঙ্গলবার)
সিলেটে আবারও জ রিমানা গুনল দুই ফার্মেসি

ছবি: সংগৃহিত

সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আবারও জরিমান গুণেছে দুই ফার্মেসি। তার একটি হাজি কুটি মিয়া ফার্মেসি। অপরটির নাম বিএল ফার্মেসি।

 

সোমবার (১৩ জুলাই) বিকালে অভিযান চালিয়ে এই দুটি ফার্মেসিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

ফার্মেসিগুলো হচ্ছে সিলেট শহরতলীর টুকেরবাজার সুনামগঞ্জ রোডের হাজি কুটি মিয়া ফার্মেসি ও বিএল ফার্মেসি।

 

ভোক্তা সূত্রে জানা গেছে, দুটি ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল পাওয়া গেছে। হাজি কুটি মিয়া মার্মেসিতে আরও কিছু অনিয়ম পাওয়ায় ৩০ হাজার টাকা ও বিএল ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া।

তিনি জানান, জনস্বার্থে এমন অভিযান চলবে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে