বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (বাম) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল।
ওয়ারেন সিটি স্কয়ারে দুই দিনব্যাপী এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ২৫ ও ২৬ জুলাই।
ফেস্টিভ্যালের বিভিন্ন স্টলে থাকবে বাংলাদেশি খাবার, দেশীয় পোশাক, জুয়েলারি । এছাড়াও র্যাফেল ড্রতে গাড়ি ছাড়াও থাকছে আকর্ষণীয় সব পুরস্কার ।
এবারের উৎসবে দর্শকদের মাতাবেন জনপ্রিয় সংগীত শিল্পী দিলশাদ নাহার কনা, হালের র্যাপ সংগীত শিল্পী মুজা, বাংলাদেশের প্রখ্যাত বাউল কালা মিয়া, রেশমি মির্জা, অনিক রাজ, অপু রহমানসহ নর্থ আমেরিকা ও স্থানীয় শিল্পীরা। এছাড়াও সাংস্কৃতিক আয়োজন জুড়ে থাকবে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা।
২৫-২৬ জুলাই (শনিবার ও রবিবার) প্রতিদিন দুপুর ১টা থেকেজ রাত ১১:০০টা পর্যন্ত আয়োজিত এ উৎসবে সকলের উপস্থিতি কামনা করেছেন বামের সভাপতি জাবেদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমান।
সিলেটভিউ২৪ডটকম/এসবিআর/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.