সুনামগঞ্জের শাল্লায় বন্যা সহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে দুর্যোগ ও ব্যবস্থাপনা প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- দেবব্রত আইচ মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা বলরাম দাস, সিরাজুল ইসলাম সিরাজ, আহ্বায়ক উপজেলা বিএনপি, গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সভাপতি বিএনপি, আব্দুল আউয়াল, ১ম যুগ্ম আহ্বায়ক বিএনপি, বুলবুল আহমদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, তাপস কুমার রায়, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নাজমুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক জমিয়ত উলামায়ে, গণমাধ্যমকর্মী বকুল আহমদ ও সন্দীপন তালুকদার সুজন।
সভায় বক্তারা বলেন, দেশের কিছু জায়গা বন্যায় আক্রান্ত হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে শাল্লা উপজেলায় দুর্যোগ ও বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও এখন পর্যন্ত শাল্লায় কোথাও বন্যায় ক্ষতিগ্রস্থের কোনো আভাস পাওয়া যায়নি। তারপরেও যেকোন দুর্যোগ ও বন্যা মোকাবেলায় নির্ধারিত ফ্লাড সেন্টার চালু রাখা সহ প্রয়োজনীয় উপকরণ মজুতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এলাকার যেকোন জায়গায় বন্যায় ক্ষতিগ্রস্থ হলে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। যাতে করে সহজেই বন্যা ও যেকোনো দুর্যোগ মোকাবেলায় মানুষের কাছে পৌঁছে তাদের সহযোগিতা করা যায়।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন- সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.