সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ জরিনা বেগমের বর্তমান ঠিকানা— ৬০, পায়রা, দরগাহ মহল্লা, সিলেট। তাঁর বয়স ৬০ বছরের ওপরে। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে একটি বাদামি রঙের শাড়ি ছিল। নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের পক্ষ থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি উক্ত চেহারার বা বর্ণনার কোনো বৃদ্ধার সন্ধান পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে বা স্থানীয় থানায় যোগাযোগ করার জন্য বিনীত ও বিশেষভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: ৬০, পায়রা, দরগাহ মহল্লা, সিলেট, মোবাইল: ০১৩২৮৩৪৬৪৯৮।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.