ছবি: সংগৃহিত
সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি টাটা ডিআই পিকআপ আটক করা হয়েছে। পরে তল্লাশি চালিয়ে ভারতীয় চা পাতার একটি মাঝারি চালান জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে গাড়িটি আটক এবং চোরাই পণ্য জব্দ করা হয়।
জানা যায়, সকাল সোয়া ৬টার দিকে চৌকিদেখী এলাকায় চেকপোস্ট চলাকালে ওই গাড়িটিকে থামার সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ গাড়িটিকে ধাওয়া করে আম্বরখানা গোল্ডেন টাওয়ারের সামনে থেকে আটক করে। তবে গাড়িটির চালকসহ দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে গাড়িটি তল্লাশি করে ২৭ বস্তা ভারতীয় চা পাতা জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে এযারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ২১/১৪/৭/২৬) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.