প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ০০:০০ (বুধবার)
শেখ হাসিনা ফেরার বিষয়ে যে প্রতিক্রিয়া দিল ভারত

ছবি: ফাইল ছবি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

 

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতেই অবস্থান করছেন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণের কথা জানান তিনি।

 

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং এটি সেই অনুযায়ীই মোকাবিলা করা হবে।’

 

চব্বিশের গণ-অভ্যুত্থানে দেশ ছাড়ার পর শেখ হাসিনার নামে সারা দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই আদালতে তার বিরুদ্ধে থাকা আরও কয়েকটি মামলার বিচার চলছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৯