বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
এসময় আসামি নাঈমকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তারের আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই ধানমন্ডির ৩ নম্বর রোডের ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. সজিব ইসলাম নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, আনোয়ার হোসেন নাঈম ও বেলাল হোসেন বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন। এ কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ মামলায়ও গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.