ছবি: সংগৃহিত
মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কুমিল্লা মহানগর বিএনপির নতুন এই কমিটিতে উদবাতুল বারী আবু সভাপতি এবং মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে নজরুল ইসলাম ভিপিকে সিনিয়র সহ-সভাপতি এবং খলিলুর রহমান বিপ্লবকে সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে।
কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, বিভিন্ন বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক এবং সদস্যসহ মোট ১৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া ৯ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. নীলুফা পারভীন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে ১৫১ সদস্যকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইেক
আইটি ল্যাব সলিউশন্স লি.