প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৯:৩০ (শুক্রবার)
অভিযান দিয়ে পিকআপ আ ট ক, পাওয়া গেল যা..

ছবি: সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও বিজিবির ৪৮-ব্যাটালিয়নের যৌথ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় অবৈধ জিরা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযান দিয়ে এই জিরা উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও বিজিবির ৪৮-ব্যাটালিয়নের একটি যৌথ আভিযানিক দল জৈন্তাপুর থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে ভারত থেকে নিয়ে আসা ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় অবৈধ জিরা এবং একটি পিকআপ আটক করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব আরও জানায়, অভিযান চলাকালে উদ্ধারকৃত ভারতীয় জিরা ও পিকআপের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‌্যাব-৯ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামত ৪৮ বিজিবি সিলেটের নিকট জব্দ তালিকা মূলে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩