প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৯:১৮ (শুক্রবার)
কোর্ট পয়েন্টে প্রকাশ্যে সাংবাদিকের ক্যামেরা চুরির চেষ্টা, যুবক আ ট ক

ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর বন্দরবাজারের কোর্ট পয়েন্টে প্রকাশ্যে সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকমের ক্যামেরা চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করেন মাল্টিমিডিয়া রিপোর্টার শহীদুল ইসলাম সবুজ। পরে আটককৃত যুবককে মহানগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

 

আটককৃত যুবকের নাম শরিফ আহমেদ (২২)। সে সুনামগঞ্জ জেলার দিরাই থানার দৌলতপুর গ্রামের মৃত আনিছুল হকের ছেলে। বর্তমানে সে সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বিআরটিসি এলাকার মানিকের কলোনীর ভাড়াটিয়া।

 

জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে সিলেটে ১১দলীয় জোটের র‌্যালির সংবাদ কাভারেজ করতে সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকমের মাল্টিমিডিয়া রিপোর্টার শহীদুল ইসলাম সবুজ ও ক্যামেরাপার্সন আল মাহমুদ মহানগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে যান। সেখানে দুইজন যুবক পেছন থেকে আল মাহমুদের কাছে ব্যাগে থাকা ক্যামেরা চুরির চেষ্টা করেন। তখন তাৎক্ষনিক রিপোর্টার সবুজ এক যুবককে আটক করেন এবং সাথে থাকা অপর যুবক পালিয়ে যান। তখন সবুজ আটককৃত ওই যুবককে পাশে থাকা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।


বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম। তিনি জানান, সিটি পয়েন্টে দায়িত্ব পালন করতে আসা সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকমের ক্যামেরা চুরির চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪