যুক্তরাজ্যের ইউনির্ভাসিটি অব ব্রার্ডফোড থেকে ক্যামিকেল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স’সহ প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি লাভ করছেন ছোট বেলা থেকেই প্রখর মেধাবী বাংলাদেশী বংশদ্ভোত বিশ্বনাথী বাবা-মায়ের সন্তান মোহাম্মদ সামিউল হোসাইন।
কাঙ্খিত স্বপ্ন পুরণ করে পুরো পরিবার’সহ নিজেকে করেছেন আলোকিত। মোহাম্মদ সামিউল হোসাইন ১৫ জুলাই পিতা আবুল হোসাইনকে সাথে নিয়ে ইউনির্ভাসিটি থেকে গ্রহন করেন ডিগ্রি। মোহাম্মদ সামিউল হোসেন বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামের মরহুম আলহাজ্ব তোতা মিয়া মেম্বারের নাতি ও যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইনের জেষ্ঠ্য পুত্র।
মোহাম্মদ সামিউল হোসাইন বলেন, পড়ালেখা করতে গিয়ে আমাকে সবচেয়ে বেশী সহযোগিতা করেছেন আমার বাবা-মা ও শিক্ষকরা। আর সবার অনুপ্রেরণায় আজ আমি এতদূর এগিয়ে এসেছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনও ভবিষ্যতে নিজের পরিবার তথা বাংলাদেশের মানুষের জন্য আরোও গৌবরপূর্ণ সাফল্য অর্জন করতে পারি।
পুত্রের কৃতিত্বপূর্ণ ফলাফলে আবুল হোসাইন বলেন, নিয়মিত পড়ালেখা করে সামিউল হোসাইন আজ উচ্চতর ডিগ্রি অর্জন করায় পরিবার’সহ সবাই খুশি। মহান রবের প্রতি অশেষ শোকরিয়া আদায় করছি। আল্লাহ তায়ালা যেন সব সময় আমার ছেলেকে ভাল রাখেন। আর সন্তানের জন্য দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামনা করছি।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৮
আইটি ল্যাব সলিউশন্স লি.