ছবি: সংগৃহিত
সিলেটে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৮ বছরের এক বৃদ্ধকে কারগারে পাঠানো হয়েছে। তার নাম মো. লালু মিয়া।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
লালু মিয়া সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁওয়ের মৃত হুছন মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম কন্যা শিশুটি তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করত। তাদের বাড়িতে যাতায়াত ছিল লালু মিয়ার। সেই সুবাদে গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর পৌণে ১টার দিকে তাদের বাড়িতে গিয়ে মেয়েটিকে ডেকে নিয়ে পুকুরপারে জড়িয়ে ধরে এবং তাকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির বাবা পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ এমন পরিস্থিতি দেখে তিনি দৌড়ে তাদের কাছে আসেন এবং শোর চিৎকার করতে থাকেন। তখন অন্যান্যরাও এসে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় দেখে ৯৯৯- এ কল দিলে জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তাৎক্ষনিক তাকে েেগ্রপ্তার করা সম্ভব হয়নি।
লালুর পক্ষের লোকজন আপোষ মিমাংসার চেষ্টা শেষে বুধবার (১৫ জুলাই) রাত ১২টার পর (মঙ্গলবার দিবাগত) থানায় নিয়ে হাজির হলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করেছেন (নং ১১/১৫/০৭/২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবিব।
তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরে আদালতের নির্দেশে তাকে কাগারে পাঠানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.