প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ১৭:৩১ (শনিবার)
কুলাউড়ায় অনললাইে জুয়াড়ীসহ ৭ জন গ্রে প্তা র

ছবি: সংগৃহিত

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনই অনলাইন জুড়ালী । খেটক করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিংগাজিয়া এলাকার নিজ বাড়ি থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আলমাছ মিয়া ও মো. জুবায়ের আহমেদ জুবেরকেও আটক করা হয়েছেছ।

 

এদিকে র‍্যাবের সহযোগিতায় পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকার মকবুল ব্রাদার্স টেলিকম দোকানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলায় জড়িত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

ওসি মুন্না বলেন, গ্রেপ্তার সাতজনকেই শুক্রবার (১৭ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম অনি/ইকে