প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৬ ২০:১৪ (শনিবার)
কোম্পানীগঞ্জে ভারতীয় গরু আ ট ক

ছবি: সিলেট ভিউ।

সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫টি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার লামাগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাগ্রামে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় বোদাই মিয়ার বাড়ি থেকে ৫টি ভারতীয় গরু আটক করা হয়। এ ঘটনার এসআই অলি উল্লাহ বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

কোম্পানীগঞ্জ থানার (ওসি তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক গরু পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ জলিল/ এহিয়া-০৫