প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৪:১১ (শনিবার)
সিলেটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে ফ তা র

 সিলেটে বিয়ানীবাজারে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ বিয়ানীবাজার থেকে রেদওয়ান আহমদকে (৩২) গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এসব তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মাহফুজুল কবির। তিনি জানান, গ্রেফতারকৃত রেদওয়ানের বিরুদ্ধে ২টি মামলার পরোয়ানা ও ১টি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/পিটি