ছবি: সংগৃহিত
মোহাম্মদ আব্দুল্লাহ হত্যা মামলায় বিল্লাল মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (১৮ জুলাই) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় ভোর ৪টার দিকে নরসিংদি পৌরসভা অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিল্লাল মিয়া হবিগঞ্জের বাহুবল থানার খুঁজারগাঁওয়ের মো. সিরাজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে গত ৪ জুলাই সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাহুবল থানার খুঁজারগাঁয়ে হামলার শিকার হন একই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া ও তার ভাই। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান। চিকিৎসকরা আব্দুল্লাহ মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার ভাইকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে এ ঘটনায় বাহুবল থানায় তার ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিল্লালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি তাকে বাহুবল থানায় হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.