সিলেট জেলা যুবদলের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রুবেল আহমদের পিতা বার্ধক্যজনিত কারণে সোমবার (২০জুলাই) সকাল ৯ নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন আবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সোমবার (২০ জুলাই) এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘রুবেল আহমদের পিতা একজন দ্বীনদার ও পরহেযগার ব্যক্তি ছিলেন। একজন পরোপকারী ব্যক্তিত্ব হিসেবে তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।’
শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। প্রার্থনা করেন মহান আল্লাহর দরবারে যেন তিনি মরহুমকে জান্নাতবাসী করেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.