প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ২০:২৫ (মঙ্গলবার)
ফের উত্তপ্ত সিলেট, যেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া

ছবি: সংগৃহিত

সিলেটে আবারও প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে তাপমাত্রা।রীতিমতো অতিষ্ঠ অবস্থা। বৃষ্টি ঝরছে ঠিকই, সেই সাথে পাল্লা দিয়ে গরমও বাড়ছে।

 

এ অবস্থায় আগামী ২৪ ঘন্টা কেমন থাকবে সিলেটের আবহাওয়া তার পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস।

 

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পাঠানো পূর্বাভাসে ঝড় বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সাথে জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।

 

সোমবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

এদিকে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৮৮ দশমিক ৫ মিলিমিটার। এরমধ্যে কেবলমাত্র  সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৫৫ মিলিমিটার।

 

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটের কোথাও কোথাও  হাল্কা থেকে মাঝারি কোথাও আবার ভারী বৃষ্টপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে