প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৬:৫৮ (বৃহস্পতিবার)
র‌্যাব-ভোক্তার যৌথ অভিযান, ৩টি প্রতিষ্ঠানকে জ রি মা না

ছবি: সিলেট ভিউ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক বেলা ১২টার দিকে এই অভিযান পরিচাললিত হয়।

 

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হল- জসিম এন্টারপ্রাইজের মালিক জসিমকে ৫ হাজার টাকা। সানজার ফার্মার মালিক কাজী আব্দুল হান্নানকে ৩ হাজার টাকা এবং মেসার্স বিজয় স্টোর-এর মালিক বিজয় করকে ১৫ হাজার টাকা। সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

র‌্যাব জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাত করা, পণ্য সরবরাহ বা বিক্রয়ের সময় প্রতিশ্রুত পরিমাণের চেয়ে কম দেওয়া এবং পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এসব বিধান অমান্য করে আসছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

 

এ ধরনের অপরাধ দমনে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১২টায় র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজারের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন পৌরসভা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং নকল পণ্য রাখার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪৫ ও ৫১ ধারায় নিম্নোক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১