ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া এলাকা থেকে ১ হাজার ৮০ পিস ইয়াবা বড়িসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিম পাড়া এলাকার মৃত ইসলাম মিয়ার ছেলে নুরু মিয়া (৪০) এবং মৃত আব্দুস সোবহানের ছেলে মো. তানভীর হাসান অভি (২৫)।
র্যাব জানায়, র্যাব-৯, সদর কোম্পানি সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে সিলেট জেলার শাহপরান (রহ.) থানাধীন শাহপরাণ মাজার গেইটে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শাহপরাণ (রহ.) থানার খাদিমপাড়া এলাকার একটি দোকানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি দ্রুত অভিযান পরিচালনা করে বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে কালো, নীল ও গোলাপি রঙের বায়ুরোধক পলি জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে মোট ১ হাজার ৮০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত সিলেট জেলার শাহপরান (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.