প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৭:৫৮ (বৃহস্পতিবার)
রোটারি ক্লাব অব সিলেট নর্থের সিলিং ফ্যান বিতরণ

ছবি: সিলেট ভিউ।

শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে উমরশাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট নর্থ। বুধবার (২২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৬৫ বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান।

 

প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান বলেন, ‘শিক্ষার্থীদের যথাযথ পরিবেশ দেওয়া আমাদের দায়িত্ব। রোটারি ক্লাব অব সিলেট নর্থের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামী দিনেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্লাব সভাপতি (২০২৬-২৭) কাজী ওমর ফারুক বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের জন্য ক্লাসরুমে একটি মানসম্মত ও পড়াশোনার অনুক‚ল পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। তপ্ত গরমে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বস্তিতে ক্লাস করতে পারে, সেই মানবিক তাগিদ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে রোটারি ক্লাব অব সিলেট নর্থ সবসময় এমন জনহিতকর কাজের পাশে থাকবে।’

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রোকসানা বেগম, ক্লাবের সেক্রেটারি (২০২৬-২৭) জাহেদ আহমদ চৌধুরী, অ্যাসিসট্যান্ট কো-অর্ডিনেটর (এডমিন) ও আইপিপি তুহিন আহমদ, ক্লাব সদস্য শাহরেয়ার আহমদ তালহা, বিষ্ণু চরণ কর্মকার, উদ্যোক্তা মো: শহীদ শেখ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩