সুনামগঞ্জের দিরাইয়ে ওসি মোঃ আমিনুল ইসলামের তৎপরতা রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সিলেট ও সুনামগঞ্জের একাধিক থানার পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আসাদুল ইসলাম ও এএসআই আব্দুল মোতালিবসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেটের গোয়াইনঘাট থানার একটি হত্যাচেষ্টা ও মারামারির মামলার পরোয়ানাভুক্ত আসামি দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের মো: ফরহাদ চৌধুরীকে (২৬) গ্রেফতার করা হয়। এছাড়া দিরাই থানার জুয়া আইনের মামলার আসামি ভরারগাঁও গ্রামের একরাম (৩৯) এবং সিলেট শাহপরাণ (রঃ) থানার অস্ত্র মামলা ও জগন্নাথপুর থানার চুরি মামলাসহ তিন পরোয়ানার আসামি টংগর গ্রামের সাদ্দাম হোসেনকে (২৯) গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.