প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১৮:০০ (শনিবার)
সিলেটে যুবতীর ঝু*ল*ন্ত লা শ উদ্ধার

ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীতে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত ওই যুবতী রোকেয়া বেগম (৩৮)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার চেচান গ্রামের আমির আলীর মেয়ে। বর্তমানে মহানগরীর কোতোয়ালী থানার বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসায় ভাড়া থাকেন। 

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মহানগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসার বসতঘর থেকে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার এসআই আবু বক্কর।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৫