ছবি: ফাইল ছবি।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ ওঠেছে। নিপীড়িত ওই শিশুকে মৌলভীবাজার জেলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ২য় তলায় চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ জুলাই) সকালে। রবিবার (২৬ জুলাই) বিকেলে রাজনগর থানা পুলিশ ওই শিশুকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কয়ছর মিয়ার ফিসারীতে কাজ করে ওই এলাকার অভিযুক্ত আছদ্দর মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৩৫)। ফিসারীর পার্শবর্তী বাড়ির ওই শিশুটি শনিবার সকালে সেখানে গেলে হুমায়ূন মিয়া তাকে বলৎকার করে এবং দুই ঘন্টা আটকে রাখে এতে সে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পশ্রাব-পায়খানা করতে অসুবিধা হচ্ছে এবং ব্যাথায় নিপীড়িত শিশুটি কান্নাকাটি করতে থাকে। এই নিয়ে তার মা তাকে জিজ্ঞাসা করলে ওই শিশু পুরো ঘটনাটি তার মাকে বলে।
পরবর্তীতে শিশুটির মা-বাবা ফিসারির মালিককে জানালে তিনি স্থানীয়ভাবে ডাক্তার দেখানোর জন্য বলেন। পরে শিশুর পরিবার থেকে স্থানীয় রিপন আহমদকে ফোনে জানালে তিনি শনিবার রাতে অসুস্থ শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। বর্তমানে সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ২য় তলায় চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ সরকার হাসপাতালে গিয়ে নিপীড়িত শিশুর বক্তব্য নেন। এ ব্যাপারে রাজনগর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার খবর পয়ে আমরা অভিযুক্তকে আটকের জন্য অভিযান চালিয়েছি। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। এব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
হবে।’
সিলেটভিউ২৪ডটকম/ সোহেল/ এহিয়া-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.