দেশীয় সংস্কৃতি, ঐক্য ও সম্প্রীতির এক মহামিলনমেলায় মিশিগানে শুরু হয়েছে ১৭তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর উদ্যোগে আয়োজিত এই দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন (২৫ জুলাই) ওয়ারেন সিটি স্কয়ারে সহস্রাধিক দর্শকের সরব উপস্থিতি ও আনন্দ-উল্লাসে সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দিনের এই বর্ণাঢ্য আয়োজন পুরো মিশিগানজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বাম-এর সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান উপদেষ্টা ও সিটি অব ওয়ারেনের ক্রাইম কমিশনার সুমন কবীরের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি অন্যমাত্রা লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনেটর গ্যারি পিটার্স-এর অফিসের প্রতিনিধি মাইক মাওর, ম্যাকম্ব কাউন্টি ইলেকশন কমিশনার জেরেমি ফিশার , সিটি অব ওয়ারেন-এর মেয়র লরি স্টোন, সিটি অব ওয়ারেন-এর কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মাওর, সিটি অব ওয়ারেন-এর কাউন্সিলম্যান হেনরি নিউনান, সিটি অব ওয়ারেন-এর ক্রাইম কমিশনার ট্রেসি আলম ও তাহমিদ চৌধুরী, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন-এর সভাপতি সারওয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিউনিটি লিডার ও সুলেখক শাহ বদরুজ্জামান রুহেল, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রউফ, কোষাধ্যক্ষ মহিউদ্দিন দুলাল আহমেদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
.jpg)
বিশেষ সম্মাননা ও বইয়ের মোড়ক উন্মোচন
অনুষ্ঠানে নিউইয়র্কের সুপরিচিত কমিউনিটি লিডার ও প্রথিতযশা লেখক শাহ বদরুজ্জামান রুহেল-এর বহুল প্রতীক্ষিত প্রথম কাব্যগ্রন্থ “কবিতার শরীরে কবির অমরত্ব”-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন সিটি অব ওয়ারেনের মেয়র লরি স্টোন। এছাড়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর কমিউনিটিতে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ প্রোক্লেমেশন পাঠ ও প্রদান করেন সিটি অব ওয়ারেনের মেয়র লরি স্টোন এবং সিনেটর গ্যারি পিটার্স-এর অফিসের প্রতিনিধি মাইক মাওর।
.jpg)
সবশেষে বাম-এর সভাপতি জাবেদ চৌধুরী দুই দিনব্যাপী ১৭তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যালের প্রথম দিনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম-এর সভাপতি জাবেদ চৌধুরী, সহ-সভাপতি সাঈদ এম. রহমান (শিমু), সহ-সভাপতি আলী আহমেদ ফারিস, যুগ্ম সম্পাদক তারেক জামান, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, সহকারী কোষাধ্যক্ষ সাইফ ইসলাম, সাংগঠনিক ও অফিস সম্পাদক আবেদ মনসুর, প্রচার ও তথ্য সম্পাদক তাহমিদ চৌধুরী, ক্রীড়া ও বিনোদন সম্পাদক লিটন সূত্রধর, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মো. আহমেদ দীপু, এবং নির্বাহী সদস্য সায়েম চৌধুরী ও মুকুল খান।
বাম-এর উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- আমিনুর রশিদ চৌধুরী, লুৎফুর বারী নিয়ন, বামের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সুমন কবীর, সাবেক সভাপতি ও বর্তমান ট্রাস্টি বোর্ডের সদস্য আহাদ মোহাম্মদ, এবং বর্তমান ট্রাস্টি বোর্ডের সদস্য মতিন চৌধুরী।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দৃষ্টিনন্দন ফটো বুথ আর্চ ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুড়েঘর, যা উপস্থিত সকল বয়সের দর্শকের নজর কাড়ে এবং ফটোসেশনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
.jpg)
সাংস্কৃতিক সন্ধ্যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী রেশমি মির্জা, লোকগানের প্রাণপুরুষ বাউল কালা মিয়া, স্থানীয় শিল্পীবৃন্দ এবং বিভিন্ন নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখে। সাংস্কৃতিক সন্ধ্যা যৌথভাবে পরিচালনা করেন শারমিন তানিম এবং বামের উপদেষ্টা লুৎফুর বারী নিয়ন।
.jpg)
দ্বিতীয় ও সমাপনী দিন
উৎসবমুখর এক সফল দিন পার করার পর ২৬ জুলাই অনুষ্ঠিত হচ্ছে ১৭তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যালের দ্বিতীয় ও সমাপনী দিন। সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী অনিক রাজ, মোজা ও কণা সহ অন্যান্য আমন্ত্রিত শিল্পীবৃন্দ। সাথে থাকবে আকর্ষণীয় নৃত্য পরিবেশনা। আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের প্রবাসীদের দ্বিতীয় দিনের এই সমাপনী আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসবিআর/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.