প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৮:০৫ (মঙ্গলবার)
সিলেটে আরেক শিশুর মৃ ত্যু

ছবি: সংগৃহিত

সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়েছে বা হাম সন্দেহে মৃত্যু হল মেট ১০৯ জনের। তবে গত ২৪ ঘন্টায় আর কোনো হম রোগী শনাক্ত হয়নি।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে দেওয়া প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

 

হাম সন্দেহ সিলেটে সর্বশেষ যে শিশুর মৃত্যু হয়েছে তার নাম রায়ান। বয়স মাত্র ১০ মাস। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রায়ান সিলেটের গোয়াইনঘাট থানার শালুটিকর এলাকার একলাস মিয়ার ছেলে।

 

রায়ানসহ এবার হাম সন্দেহে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে মোট ১০৯ জনের। তাদের মধ্যে সিলেট জেলার ৩৭, হবিগঞ্জে ১১, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে মৃত্যু হয়েছে মোট ৪৮ জনের।

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে কোনো হাম রোগী শনাক্ত না হলেও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ২০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সে ২, সুনামগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতলে ভর্তি হয়েছেন মোট ১০ জন ।

 

গত ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্ম হাম রোগী ৬০৪ জন।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহ চিকিৎসাধীন ২৬৮জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে