প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৯:৫২ (সোমবার)
রোটারি ক্লাব অব সিলেট নর্থের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ছবি: সিলেট ভিউ।

পরিবেশ সুরক্ষায় সামাজিক দায়িত্ববোধ থেকে সুনামগঞ্জের জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নে বৃক্ষরোপণ অভিযান ও ১,০০০টি চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে রোটারি ক্লাব অব সিলেট নর্থ। ‘আব্দুল মান্নান ফাউন্ডেশন’ ও আলোর প্রদীপ সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

শনিবার (২৫ জুলাই) জামালগঞ্জের ভীমখালী ইউনিয়ন এর একটি মাদ্রাসা প্রাঙ্গণে রোটারি ক্লাব অব সিলেট নর্থের প্রেসিডেন্ট (২০২৬-২৭) কাজী ওমর ফারক এর সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল (ডি৬৫)-এর অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান তুহিন আহমদ। তিনি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা স্থানীয়দের হাতে তুলে দেন এবং নিজে মাদ্রাসা প্রাঙ্গণে চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান তুহিন আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। রোটারি আন্তর্জাতিক সব সময় মানবসেবা ও পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। এই চারা বিতরণ কেবল একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তোলার সামাজিক অঙ্গীকার।

 

বৃক্ষ রোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ব্যাংকার মো. মামুন আফসার, আটগাঁও মাহমুদপুর মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মনিরুজ্জামান, আব্দুল মান্নান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আলোর প্রদীপ সমাজ কল্যাণ সংস্থা এর সহ সভাপতি আব্দুল আলীম হিমেল, আলোর প্রদীপ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কাউছার আহমেদ, সেক্রেটারি তারেক চৌধুরী, ও আলোর প্রদীপ সমাজ কল্যাণ সংস্থা এর সদস্য হুজুর রইছ উদ্দিন আহমদ, মনসুর আলম, খোকন মিয়া, আব্দুস সামাদ আফিন্দি, জুনায়েদ তালুকদার, ও তরুণ সমাজ সেবক জোনায়েদ আহমদ, দুলাল মিয়া, রেদোয়ান আহমেদ, তারেক আহমেদ, তানভীর রহমান ও হাজী আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

 

কর্মসূচির আওতায় বিদ্যালয়, উচ্চ বিদ্যালয, মাদ্রাসা ও  স্থানীয়দের মধ্যে ১,০০০টি বিভিন্ন প্রজাতির চারা বিনাম‚ল্যে বিতরণ করা হয়। রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৭