ছবি: সংগৃহিত
সিলেটের এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগানের ভিতরের একটি ছড়া বা খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি অর্ধগলিত এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (২৭ জুলাই) বিকাল ৫টার দিকে ৯৯৯- এ কল পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশের একটি দল লাশটি উদ্ধার করে। বর্তমানে তা ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, লাশটি একজন পুরুষের যার আনুমানিক বয়স প্রায় ৪৫ বছর।
স্থানীয়দের ধারণা, লাশটি গোয়াইনঘাট উপজেলা এলাকা থেকে চেঙ্গেরখাল নদীর স্রোতে ভেসে পরবর্তীতে ছোট খালের মাধ্যমে কেওয়াছড়া বাগান এলাকায় পৌঁছাতে পারে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.