প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৫:৩২ (মঙ্গলবার)
হবিগঞ্জে বন্যার্তদের মধ্যে হুইপ গউছের বস্ত্র বিতরণ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
 

মঙ্গলবার সকাল ১০ টায় লস্করপুর ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়, সুলতাশী ও বৈদ্যের বাজার এলাকায় সহস্রাধিক অসহায় নারী পুরুষের মাঝে এসব শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় তার সঙ্গে জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

প্রসঙ্গত- সাম্প্রতিক বন্যায় খোয়াই নদীর কালীগঞ্জ অংশে বাঁধ ভেঙে তিনটি ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। আর এতে করে ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৫০ হাজার মানুষ। এরপর থেকে বিএনপি ও প্রশাসনসহ নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠন ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়ান।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০১