প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ২০:০৪ (বুধবার)
হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেটের 'হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট'-এর ২০২৬ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট নগরীর জিন্দাবাজার গ্যালারিয়া কমপ্লেক্সস্থ প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো: সুমন মিয়া।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরম্পরা মিউজিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বিমলেন্দু দাশ।

প্রধান অতিথির বক্তব্যে দীপক রঞ্জন দাস বলেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার প্রসার ও আধুনিকায়ন অপরিহার্য। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার মানোন্নয়নে আমাদের সবাইকে যৌথভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো: সুমন মিয়া বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে কারিগরি শিক্ষায় যুগোপযোগী দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শরীফ উদ্দিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন আবু বক্কর ছিদ্দিক উদয়, তোফাজ্জল হক, মামুন আহমদ ও জাকির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী মহিমা আক্তার। বক্তারা তাঁদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব ও কর্মজীবনে এর ইতিবাচক প্রভাবের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রাতিষ্ঠানিক সফলতা ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

হিমেল ও নয়নের যৌথ পরিচালনায় অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬