ছবি: সিলেট ভিউ।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘প্রশাসনের সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে মানুষের কাঙ্খিত সেবা প্রদান করতে হবে। আপনাদের সততা নিষ্ঠা ও আন্তরিকতাই একটি দক্ষ প্রশাসন গড়া সম্ভব। সাইবার সিকিউরিটির দক্ষতা অর্জনের উপর গুরুত্ব প্রদান করে তিনি বলেন, প্রত্যেক কাজেই নিজে শিখতে হবে, জানতে হবে।’
মঙ্গলবার (২৮ জুলাই) ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা গুলো বলেছেন।
তিনি আরও বলেন, ‘আলোচনায় যেসব সমস্যা উঠে এসেছে প্রতিবেদন আকারে পাঠালে সমস্যা দ্রত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আতিকুল গনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, ওসি তদন্ত আমিনুল ইসলাম, পল্লী বিদুৎতের ডিজিএম সুপ্রিয়া জম্মাদার, কৃষি অফিসার সুব্রত দেবনাথ, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল মোল্লা, নির্বাচন অফিসার নয়ন পুরকায়স্থ, মৎস্য কর্মকর্তা কিশোর কুমার দাস।
এর পূর্বে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা পরিদর্শন শেষে কর্মকর্তার সাথে মত বিনিময় করেন এবং সার কারখানার বর্তমান খোঁজখবর নেন। এরপরে তিনি ফেঞ্চুগঞ্জ থানা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৬
আইটি ল্যাব সলিউশন্স লি.