প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৫:১৪ (বৃহস্পতিবার)
সিলেটে সারজিসের গাড়িতে হা ম লা

ছবি: সিলেটভিউ।

সিলেটের গোলাপগঞ্জ এলাকায় এনসিপির অনুষ্ঠানস্থল থেকে যাওয়ার পথে জাতীয় নাগরিক পাটির উত্তরাঞ্চলের মূখ্য সম্বনয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।


জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠান শেষ করে হেতিমগঞ্জ বাজারে দুপুরে খাবারের জন্য রওয়ানা দেন। এসময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেইটস্থ নূর ম্যানশনের সামনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সম্বনয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায় নি। 

 

পরবর্তীতে এনসিপির নেতাকর্মীরা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবার না খেয়ে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা দিলে বাইপাস এলাকায় ফের জাতীয় নাগরিক পাটির (এনসিপি)গাড়িতে হামলার চেষ্টা করা হয়। এই ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়কে পুলিশ, এপিবিএন সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

এদিকে, গোলাপগঞ্জের অনুষ্ঠান শেষ করে পরবর্তীতে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কানাইঘাটে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।

 

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী। 

 


উল্লেখ্য, এরআগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযোগ করেন এনসিপির নেতারা। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হলেও মৌলভীবাজার থেকে সেখানে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

 

 

সিলেটভিউটুয়েন্টিফোরডটকম/ এহিয়া-০২