মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল মুন্তাজিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল আলম ভূঁইয়া খোকন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, জেলা ছাত্রদলের সদস্য সালমান আহমেদ, ছাত্রনেতা মেহেদি হাসান, জুলাই যোদ্ধা লিংকন আহমেদ, শামিম আহমেদ, আদনান চৌধুরী, জাহিদুল ইসলাম ও শেখ মো. বদরুল ইসলাম রানা প্রমুখ।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.