প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ০০:০০ (বৃহস্পতিবার)
তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়: সারজিস আলম

ছবি: সিলেটভিউ।

তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত একাউন্টে এমনটা লিখে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সম্বন্বয়ক সারজিস আলম।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল পৌনে ৩টা ১৩ মিনিটের দিকে Md Sarjis Alam নামের একাউন্টে এই পোস্ট দেন তিনি।

 

সেখানে তিনি লিখেন, ‘২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়? 

 

এর আগে, সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতনিবিনিময় করতে যান এনসিপির কেন্দ্রিয় নেতারা। এই দিন সকাল থেকেই গোলাপগঞ্জ চৌমুহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। অনুষ্ঠান শেষ করে দুপুরের খাবারের জন্য হেতিমগঞ্জের দিকে রওয়ানা দেন। 

 

এসময় অনুষ্ঠানস্থল থেকে বের হলে আনুমানিক বিকেল পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেইটস্থ নূর ম্যানশনের সামনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সম্বন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই সময়ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরের চারপাশে ফের ভুয়া ভুয়া’ স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

 

তবে হামলার ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায় নি। পরবর্তীতে হেতিমগঞ্জ এলাকায় দুপুরের খাবার না খেয়ে সিলেট সার্কিট হাউসের দিকে রওয়ানা দেন। তখন হেতিমগঞ্জের বাইপাস এলাকায় দ্বিতীয় দফায় এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার চেষ্টা করা হয় বলে জানা গেছে। পরে বিকেল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের কানাইঘাটে একটি অনুষ্ঠানে যোগ দেন।

 

উল্লেখ্য, এরআগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযোগ করেন এনসিপির নেতারা। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হলেও মৌলভীবাজার থেকে সেখানে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

 

 

সিলেটভিউটুয়েন্টিফোরডটকম/ এহিয়া-০৭