প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৯:২৩ (শুক্রবার)
বিশ্বনাথে কিশোরী সুমাইয়ার র হ স্য জনক মৃ*ত্যু

প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামে নিজ বসতঘর থেকে সুমাইয়া বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ বুধবার (২৯ জুলাই) বিকেলে উদ্ধার করা হয়েছে।
 

সে ইশবপুর গ্রামের দিনমজুর রিয়াছত আলীর কন্যা।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এদিকে সুমাইয়ার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
 

প্রাথমিক ধারণায় ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হলেও নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, ঘটনাটিকে অন্য দিকে মোড় দেওয়ার জন্য আত্মহত্যার বিষয়টি সাজানো হয়েছে। প্রকৃত পক্ষে সুমাইয়াকে ধর্ষণ করে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়েছে। এরপরে ধর্ষণ ও হত্যার বিষয়টি যাতে সামনে না আসে সেজন্য সুমাইয়ার মৃতদেহ ঘরের একটি বাঁশের সাথে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। যাতে করে সবাই বুঝে যে, সে আত্মহত্যা করেছে।
 

আর সঠিক তদন্ত হলে এর আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে নামপ্রকাশে অনিচ্ছুক সূত্রটি।

সুমাইয়ার পিতা দিনমজুর রিয়াছত আলী বলেন, “বুধবার সকালে সুমাইয়া ও তার এক ছোট বোনকে বাড়িতে রেখে এবং অন্যান্য ছোট ভাইদের সাথে নিয়ে পাশের বাড়িতে বাঁশ কাটার কাজে যান তার পিতা-মাতা। দুপুরের দিকে ছোট বোনকে ঘরের বাইরে ভাত খেতে দিয়ে নাকি ঘরের দরজা বন্ধ করে দেন সুমাইয়া। এসময় ঘরের বাইরে থাকা ছোট বোন সুমাইয়াকে অনেক ডাকাডাকি করলেও সে (সুমাইয়া) এতে কোন প্রকারের সাড়াশব্দ করেনি। এতে সুমাইয়ার বোন ভয় করে কান্না করতে করতে দৌড়ে আমাদের (স্বামী-স্ত্রী) কাছে গিয়ে বিষয়টি জানায়। তার কান্নার আওয়াজে আশেপাশের লোকজনও সেখানে ছুটে আসেন। আশপাশের লোকজন’সহ আমরা বাড়িতে আসার পরও সুমাইয়ার সাড়াশব্দ না পেয়ে বসতঘরের পেছনের রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাঁশের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখতে পান তারা। এরপর তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত বলে ঘোষণা দেন।”
 

কিশোরী সুমাইয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিশোরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়ে। রির্পোট আসার পরই কিশোরী সুমাইয়ার মৃত্যুর আসল রহস্য উৎঘাটন হবে।’

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৪