ছবি: সিলেট ভিউ।
সিলেট নজরুল একাডেমীর আগামী ৩ বছর মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) নজরুল একাডেমীর কার্যালয়ে আয়োজিত বিশেষ সাধারণ সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারী মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক মো. ফরিদ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সংগীত শিল্পী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইন।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক। সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংস্কৃতি কর্মী ও জুলাই যোদ্ধা লিটন আহমদ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেটে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও প্রসার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.