ছবি: সংগৃহিত
তারা কয়েকজন মাদকদ্রব্য বেঁচাকেনার জন্য ব্যরিস্টার সুমন যাত্রী ছাউনির পাশে অবস্থান করছে- এমন খবর ছিল র্যাবের গোয়েন্দা সূত্রের। এরপর তারা সেখানে অভিযান চালিয়ে দু’জনকে আটক এবং মাদকদ্রব্যের একটি চালান জব্দ করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) র্যাবের গণমাধ্যম শাখা এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, বুধবার দিবাগদ রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর থানার শাহজাদপুর ইউনিয়নের ঢাকা-সিলেট হাইওয়ে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দু’জন হলেন, চুনারুঘাট থানার লস্করপুর চা বাগানের মৃত গুরুদেব কালিন্দির ছেলে দেবুল কালিন্দি (২৬) ও দূর্জয় তাতীর ছেলে টিটু তাতী (২৫)।
এসময় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.