প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২২:৫৯ (শুক্রবার)
র‌্যাব দেখে দৌড়ে পালাচ্ছিলেন আহাদ, তারপর...

ছবি: সংগৃহিত

র‌্যাব সদস্যদের দেখে দৌড়ে পালাতে চেয়েছিলেন মো. আব্দুল আহাদ। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। র‌্যাবের হাতে ধরা পড়তে হয়েছে। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বিদেশী মদ।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার রাত সোয়া ৯টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার চিনাকান্দি বাজার থেকে তাকে আটক করা হয়।

 

আহাদ বিশ্বম্ভরপুর থানার গামাইরতলা এলাকার মৃত ওসমান গনির ছেলে।

 

এসময় তার হেফাজত থেকে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

 

আহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে