দিনব্যাপি নানা উদ্বেগ ও উৎকণ্ঠা পর অবশেষে সিলেটের ওসমানীনগরে সফল ভাবে সম্পন্ন হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও সমাবেশ। কেন্দ্রী নেতৃবৃন্দর উপস্থিতিতে উপজেলার উত্তর গোয়ালাবাজারে রাত ১১টার দিকে জুলাই পদযাত্রা উপলক্ষে সমবাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেনে, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম এমপি, মুখ্য সংগঠক নাসীরুউদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ডা.আতিক মোজাহিদ এমপি, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
সভার শুরুতে সারজিজ আলম বলেন, এই আসনের এমপি হচ্ছে লুনা আপা তিনি হচ্ছেন বর্তমান সংসদে শুধু বিএনপি-র এমপি না, যিনি ওই জাতীয় সংসদে সাক্ষী দিচ্ছেন বিগত ১৬-১৭ বছর এই দেশের স্বৈরাচার আওয়ামী লীগ ঘুম করেছে। তাই ঘুম কমিশন আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা আর কোন ইলিয়াস আলী কে ঘুম হতে দেখতে চাই না, আমরা আর কোন লুনা আপাকে বিধবা দেখতে চাই না।
তিনি বলেন, আজকে আমরা যে পথ এক ঘন্টায় আসতে পারতাম ঘগি ধরে তিন ঘন্টা লাগছে, ৩২ টা জেলায় উত্তরাঞ্চলের পথযাত্রা হইল এর চেয়ে বাজে রাস্তা আর আমরা কোথায় পাই নাই, আমরা বিএনপি সরকারকে বলতে চাই এইটা ইলিয়াস আলীর আসনের রাস্তা এমন হলে আপনাদের মুখে বড় বড় কথা মানায় না, অতি দ্রুত আগামী ৬ মাসের বিতরে এই রাস্তাগুলা ঠিক করে এই মানুষের ১৬ বছরের ভুগান্তির মুক্তি দিতে হবে।
মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এম.ইলিয়াস আলী কে স্বরন করে বলেন, যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন শহিদ জিয়ার রহমান এর পথ ধরে, বেগম খালেদা জিয়ার ব্যানগার্ড ছিলেন তাকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী ভারত কে টেকিয়ে দিয়েছিল,যদি এমন কোন পরিস্থিতি আসে, তাহলে সবাই মিলে বর্ডারে জাবেন বিজিবিকে সহযোগিতা করবেন।
তিনি বলেন, আজাদীর প্রান পুরুষ শহিদ ওসমানী হাদি ভাইকে দিনে দুপুরে হত্যা করা হয়েছিল! সিলেটের ঘরে ঘরে লক্ষ-লক্ষ ওসমান হাদি জন্ম নিয়েছে,প্রিয় বাংলাদেশ দেখে যাও,ভারত রাস্ট্র দেখে যাও সিলেট বাসী গুমায় নাই,আমাদের উপর হামলা করা হয়েছে, রাস্তায় ট্রাক দেওয়া হয়েছে,পুলিশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, বিজিবি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, আর কি লামাতে হয় লামাউ,আমাদের লরাই চলবেই চলবেই,আমরা কি তাদের ভয় পাই? তাহলে তারা আমাদের কেন ভয় দেখায় কেন?
তিনি বলেন, আমরা ক্ষমতায় জাবো এবার,তরুনদের নেতৃত্বে পার্লামেন্ট গঠন হবে,এবার আর দেখার টাইম নাই। যা দেখেছি শুধু টেন্ডার বাজি আর চাঁদাবাজি,দখলবাজি,তরুনদের নেতৃত্বে, সন্ত্রাসবাদ বিরুদ্ধি কমিটি গঠন, চাঁদাবাজ বিরুদ্ধি কমিটি গঠন করে,টেন্ডার বাজি বিরুদ্ধি কমিটি কমিটি গঠন করে ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের জন্য, ১৪শ শহিদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের ক্ষমতায় আহরণের জন্য প্রস্তুত।
নাহিদ ইসলাম বলেন, সকল প্রতিকুলতা কে অপেক্ষা করে আজকে আমরা এসেচি, ওসমানীনগর হচ্ছে আতাউল গনি ওসমানীর এলাকা, আদিপত্য বাদ বিরুদ্ধি আন্দোলনকারি এম.ইলিয়াস আলীর এলাকা আমি শ্রদ্ধার সাথে এম.ইলিয়াস আলী কে স্বরন করছি।
তিনি বলেন, আধিপত্য বাদের বিরুদ্ধি লড়াই ও টিপাইমুখী বিরুদ্ধি আন্দোলনের জন্য তাকে গুম করা হয়েছিল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত নেতারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি নেতা মোশাহিদ আলীকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থনের আহবান জানান এবং তার পক্ষে ভোট প্রার্থনা করেন।
সভা পরিচালনা করেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.