ছবি: সংগৃহিত
মাদ্রসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো. হাকিমকে (২৩) আটক করেছে র্যাব-৯।
শুক্রবার (৩১ জুলাই) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌণে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো. হাকিম সরাইল থানার রাণীদিয়া এলাকার মো. ইউনুসের ছেলে।
র্যাব জানায়, গত ১৭ মে বরগুনার পাথরঘাটা থানার অষ্টম শ্রেণীর ওই মাদ্রাসা ছাত্রীটি মাদ্রাসা থেকে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়। ১৮ মে তার বাবা মোবাইল ফোনে জানতে পারেন হাকিম ও তার এক সহযোগী তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে গেছে এবং তাকে ধর্ষণ করেছে। এরপর তিনি থানায় মামলা (নং ৭/১২/৭/২৬) দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং হাকিমকে আটক ও মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
তাদের দু’জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুর ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.