ছবি: সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ভোরের দিকে তিতারাই খেয়াঘাট সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গোয়াইনঘাটের লেঙ্গুড়া গ্রামের রশিদ আহমদের ছেলে মো. অলিউর রহমান (২৮) ও তার ছোট ভাই সাকিল আহমেদ (২৫)।
এ সময় চোরাই কাজে কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।
জানা যায়, চোরাইপথে ভারতীয় পণ্য আসার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই মো. ফায়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিতারাইয়ে অভিযান চালায়।
এ সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকা তল্লাশি করে ৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, বিষয়টি নিশ্চত করে জানান এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.