ছবি: সংগৃহিত
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালাচ্ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেন নি। র্যাবের হাতে ধরা পড়তে হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার (৩১ জুলাই) সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটস্থ সিলেট-ঢাকা মহাসড়কের রামগঙ্গা চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯।
আটককৃতরা হলেন, চুনারুঘাট থানার বেগমখান চা বাগানের পুরেন্দ বাকতির ছেলে দয়াময় বাকতি (৪০) ও মহাদেব বাকতির ছেলে শংকর বাকতি (৩৬)।
র্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে ৪টি লাল রঙের প্লাস্টিকের বস্তা ফেলে তারা দৌড়ে পালানোর চেস্টা করে। পরে বস্তাগুলোতে ৫২ কেজি গাঁজা পাওয়া যায়।
তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.