ছবি: সংগৃহিত
ওয়ালটন শো’রুমের পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর ছিল র্যাবের গোয়েন্দাদের। তারা অভিযান চালিয়ে ৩জনকে আটক করতে সক্ষম হয়। সেই সাথে জব্দ করা হয় মাদকের একটি বড় চালান।
শনিবার (১ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার (৩১ জুলাই) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাম্মণডোরা ইউনিয়নের সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অলিপুরের ওয়ালটন শো’রুমের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার কালিপুর এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (৩৫), মৃত ধন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩২) ও সবুজ মিয়ার ছেলে মো. সোহেল রানা।
এসময় তাদের হেফাজত থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তিনজনকেই শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.