অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য হজ্জ ও ওমরাহ সেবা আরও সহজ ও ঝামেলামুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ট্রাভেলস এজেন্ট ‘লতিফ ট্রাভেলস’।
দীর্ঘ ৬৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই প্রতিষ্ঠানটি প্রবাসীদের জন্য সহজলভ্য প্যাকেজ এবং বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছেন প্রতিষ্ঠানটির ডিরেক্টর জহিরুল কবীর চৌধুরী শীরু।
শনিবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় অস্ট্রেলিয়া সিডনির বাঙালি অধ্যুষিত লাকেম্বায় একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় এমন তথ্য জানান তিনি। ‘হজ্ব ২০২৭’ ক্যাম্পেইন উদ্বোধন উপলক্ষে এ মতবিনিময় সভায় আয়োজন করা হয়।
সভায় জহিরুল কবীর চৌধুরী সিরু জানান, লতিফ ট্রাভেলস প্রবাসী ও সাধারণ হজ্জ যাত্রীদের জন্য প্রি-রেজিস্ট্রেশন এবং বিশেষ ব্যবস্থাপনায় উন্নত সেবা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে মক্কা-মদিনায় হারাম শরিফের কাছাকাছি মানসম্মত হোটেল, অভিজ্ঞ মুয়াল্লিম ও আলেমদের মাধ্যমে নিবিড় ধর্মীয় দিকনির্দেশনা।
এছাড়া হজ্জের বিভিন্ন প্যাকেজ, খরচ এবং যাত্রীদের নানা সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরে জহিরুল কবীর চৌধুরী সিরু বলেন, অস্ট্রেলিয়াতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানেরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে হজ্জ পালন করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক এর সভাপতি জাহেদুল হক চৌধুরীর লিটন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, হাজী ফারুক আহমদ, মোহাম্মেদ শাহ আলম, প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব, মো. আব্দুস শুকুর, শাহেদ আহমদ, ইকবাল আহমদ, আবিদুর রহমান, মো. শিপন, সিলেটভিউ এর অস্ট্রেলিয়া প্রতিনিধি খলিলুর রহমান স্টালিন, প্রবাসী সাংবাদিক ইদ্রিছ আলী, সোহেব আহমদ শাকিল, শামস উদ্দিন লুলুসহ কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য।
সিলেটভিউ২৪ডটকম/খলিল/ইদ্রিছ/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.