প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২২:২৮ (রবিবার)
জুলাই গণঅভ্যুত্থানের আবৃত্তি প্রতিযোগিতায় এমইউ’র সায়াদ সিলেটে প্রথম

‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতায় অসামান্য কৃতিত্ব দেখিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট ল্যান্স কর্পোরাল আব্দুল্লাহ আবু সায়াদ। তিনি প্রতিযোগিতায় গ্রুপ ‘গ’ বিভাগ থেকে ১ম স্থান অর্জন করেছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর (বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, সিলেট) ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৬’ উদযাপন উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে গ্রুপ ‘গ’ (স্নাতক-স্নাতকোত্তর/সর্বসাধারণ) ক্যাটাগরিতে অংশ নেন আব্দুল্লাহ আবু সায়াদ।

প্রতিযোগিতায় তিনি শীর্ষ স্থান অর্জন করেন।

তার এই সাফল্যকে অভিনন্দিত করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী। তাঁরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে