প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ১৭:২১ (মঙ্গলবার)
প্রফেসর ডা. আফজাল মিয়ার মৃত্যুবার্ষিকীতে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এর ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, সমাজসেবী ও শিক্ষানুরাগী প্রফেসর ডা. মোহাম্মদ আফজাল মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অপরাহ্নে এনইইউবি‘র কনফারেন্স হলে আয়োজিত দোয়া মাহফিলে বিশ^দ্যিালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যসহ শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রফেসর ডা. আফজাল মিয়া ছিলেন সিলেটের একজন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, শিক্ষাদরদী ও সমাজহিতৈষী। তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এর প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি ও দীর্ঘদিন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি নর্থ ইস্ট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক ও দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের তিনি ৭ম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি লন্ডন থেকে ডিটিএম অ্যান্ড এইচ ডিগ্রি অর্জন করেছিলেন। সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও দক্ষ চিকিৎসক তৈরীতে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

ডা. আফজাল মিয়া ১৯৪৯ সালের ১ এপ্রিল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ২০২৫ সালের ২ আগস্ট সিলেটে মৃত্যুবরণ করেন।

এনইইউবি‘র কনফারেন্স হলে আয়োজিত দোয়া মাহফিল পরিচালনা করেন, শেখঘাট ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইসমাইল আহমদ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২