ছবি: সংগৃহিত
১৬ বছরের কিশোর জিহাদ ইসলাম জয় হত্যা মামলার আসামি সাইমন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (৩ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সেদিন বিকাল ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদী জেলার শিবপুর থানার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাইমন মিয়া (২০) সৃষ্টিগড়ের সুমন মিয়ার ছেলে।
র্যাব জানায়, ১০ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার কুট্টাপাড়া এলাকার বাসিন্দা জিহাদ ইসলাম জয় কুট্টাপাড়া এলাকার নাইল্যা ভাঙ্গার মোড়ে তার পিতার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। এরপর কিছু মাছ নিয়ে বাড়িতে রেখে আবার মাছ পিতার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেও রাত ৯টা পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছিলনা। খোঁজাখুজির এক পর্যায়ে ঢাকা সিলেট মহাসড়কে ঝোঁপের পাশে তার লাশ দেখতে পান এবং শনাক্ত করেন। পরে জয়ের পিতা সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তেপ্রাপ্ত আসামি হিসাবে সাইমন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তার বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করতে তাকে সরাইল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে
আইটি ল্যাব সলিউশন্স লি.