সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৬ জন। তবে এই সময়ের মধ্যে নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৩ জনের।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে জানা যায়, বর্তমানে হাসপাতালে ভর্তিদের মধ্যে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা হাসপাতালে ১ জন রয়েছেন।
আরোও জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে ৫৩ জন, সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং অন্যান্য জেলা থেকে আগত ৩ জন রোগী রয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যুর ঘটনাটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গুতে ১ জনের মৃত্যুর ঘটনা ঘটে, যা জনস্বাস্থ্যের জন্য স্বস্তিদায়ক হলেও বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সিলেটভিউ২৪ডটকম/এসডি-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.