প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ১৭:৪৯ (বুধবার)
হবিগঞ্জে যৌথ অভিযানে ইমন গ্রে প্তা র

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী মো. রিপন মিয়া ওরফে ইমন (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
 

মঙ্গলবার (৪ আগস্ট) সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে হবিগঞ্জ সদর উপজেলার বড়বহুলা গ্রামের নুর আলীর ছেলে।
 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপন হবিগঞ্জ সদর থানার একটি ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে আদালত থেকে ওয়ারেন্ট রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রিপন একজন কুখ্যাত ডাকাত ও ছিনতাইকারী। সে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

 

গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নি‌শ্চিত ক‌রেন হ‌বিগঞ্জ সদর ম‌ডেল থানার ওসি জা‌হিদুল হক।

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৮